My first Oven Story pizza experience

"Oven Story" logo
(**used only for identity purpose)

হাই বন্ধুরা, 
আমি আবার এসে গেছি তোমাদের সকলের পেটুক দাদা। 
আজ আমি চলে এসেছি একটা সম্পুর্ন নতুন আর্টিকেল নিয়ে। যেখানে আমরা কথা বলব pizza নামক একটি সুস্বাদু অভিনব ইতালিয়ান খাবার সম্পর্কে। এখন অবশ্য পৃথিবীর যে কোনো মানুষের কাছে pizza নামটা খুবই পরিচিত। ইতালিতে জন্ম হলেও PIZZA নামক এই খাবারটি জনপ্রিয় হয়ে উঠেছে সমগ্র বিশ্বজুড়ে। ভারতবর্ষেও এই খাবারটি হয়ে উঠেছে চিরাচরিত। বিভিন্ন নামীদামি কোম্পানি দারুন দারুন pizza তৈরি করছে বিভিন্ন নিত্য নতুন পদ্ধতিতে। Pizza নিয়ে এটুকু তথ্যই আমাদের আজকের বিষয়ের জন্য যথেষ্ট। এর থেকে বেশি গভীরে আজ যাচ্ছি না, বরং pizza-র ইতিহাস নিয়ে অন্য একদিন অন্য এক আর্টিকেলে তোমাদের সাথে কথা বলব। তবে আজ আমি যেটা নিয়ে লিখব, তা হলো oven story নামক একটি পিজ্জা কোম্পানির বিষয়ে এবং সাথে সাথে লিখব তাদের থেকে পাওয়া প্রথম pizza র ব্যাপারে।
Smoked chicken sausage pizza

আজ কি যেন একটা মনে হলো, ভাবলাম বাড়ির সবাই মিলে পিজ্জা খাবো। সকাল সকাল খুঁজছি কোথায় অর্ডার দেওয়া যেতে পারে, এমন সময় ভাই বলল, 
"দাদা oven story র একটা কুপন আছে আমার কাছে, তোর লাগলে বলতে পারিস।"
ব্যস, সাথে সাথে মোবাইল তুলে নিলাম, ডাউনলোড করলাম oven story অ্যাপ। অর্ডার schedule করলাম সন্ধ্যে ছ’টা থেকে সাতটার ভেতরে।
যাই হোক, অর্ডার প্রাক্কালের ঘটনা তো শুনলে, এবার হচ্ছে গিয়ে রিভিউর পালা।

Delivery

এখন রিভিউ যখন দিতে বসেছি, তখন ডেলিভারি নিয়ে কথা না বললেই নয়। বরাবর সাড়ে ছ'টায় ডেলিভারি বয়ের বাইকের শব্দ পেলাম ঘরের বাইরে। ডেলিভারি দাদার খুব ভালো ব্যবহার, সঠিক সময়ে ডেলিভারি, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সব মিলিয়ে ঠিকঠাক বা তার থেকেও ভালো বলা যেতে পারে। দাদার জন্য আমার রেটিং সাধারণভাবেই বেশি থাকছে।
(6 out of 5)
⭐⭐⭐⭐⭐⭐

Packaging & Parcel

Packaging বা পার্সেল বলতে pizza বক্স এবং তা একটি খাঁকি রঙের খামে মোড়া। বক্সের বাইরেও পিজ্জার সুন্দর গন্ধ আসছিল, যেটা অনেকে পছন্দ নাও করতে পারেন। বক্সটা পিকিংএর সময় হাতে মোটামুটি গরম গরম ভাব লাগছিল, তবে ঘরে এনে প্যাকেট থেকে না খুলেই 5 মিনিট রাখার পর যখন খুললাম, তখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তাই, আবার গরম করেই খেতে হল। তবে দেখতে শুনতে সমস্ত প্যাকেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সুতরাং, প্যাকেজিংএর জন্য আমার পক্ষ থেকে রেটিং থাকবে একটু কম।
(3 out of 5)
⭐⭐⭐
packaging

Garnishing and Topping

গার্নিশ নিয়ে বলার আগে একটা কথা বলতেই হচ্ছে, বক্সের ডাকা খুলেই কিন্তু একটা ভীষণ সুন্দর অনুভূতি হচ্ছিল আমার। তাই বলব আমার মতে গার্নিশিং নিঃসন্দেহে দারুন। সবার উপরে একটা স্লাইস করা পিঁয়াজ এবং ক্যাপসিকামের লেয়ার দেখা যাচ্ছিল, যেটা বেশ কালারফুল ফিলিং দিতে পারে, তবে পরিমানে খানিকটা কম হলেও স্ট্যান্ডার্ড। এর সাথে চিকেন সসেজের কিছু টুকরো প্রেস করা চারিদিকে, আর পিজ্জার সেন্টারে একটা সাদা রঙের ট্রিপল লেগড প্লাস্টিক স্ট্রাকচার (শো) বসানো। মোটামুটি গার্নিশিং এর দিক থেকে রেটিংটা ভালোই পাচ্ছে oven story।
(4 out of 5)
⭐⭐⭐⭐
some special shots

Taste and Quality

যে কোনো খাবারের স্বাদ নিয়ে কথা বলা আর পারিপার্শ্বিক বিষয় নিয়ে কথা বলার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। আর স্বাদ দুর্দান্ত হলে অন্যান্য বিষয়গুলো যে নজরে কম আসে সেটাই বলা বাহুল্য। আমাদের পিজ্জা কতটা সুস্বাদু সেই নিয়ে কথা বলার আগে একটা ছোট্ট জিনিস আপনাদের সাথে share করতে চাই, সেটা হলো একটা ইন্ডাকশান ওভেন। ভীষণ সুন্দর এবং কার্যকর একটি ওভেন আপনি পাবেন যথাযথ দামে এবং এটি অত্যন্ত টেকসই ও স্বল্প বিদ্যুৎব্যয়ী। বাজারে বিভিন্ন কমদামি ইন্ডাকশান আপনি পেয়ে যাবেন। তবে আমার অভিজ্ঞতা অনুসারে এই ওভেনটি অন্যান্য ওভেনের থেকে দীর্ঘস্থায়ী। আমার নিজের অভিজ্ঞতা থেকেই আপনাদের জানাচ্ছি। আপনি চাইলে অবশ্যই এই ইন্ডাকশন ওভেনটি ব্যবহার করতে পারেন। নিচের order now অপশন থেকে কিনলে আপনি পাবেন সমগ্র দামের উপর আকর্ষণীয় ছাড়।
Prestige Induction Cooktop Pic 6.1 V3 2000 Watts - Black


এবার চলে আসি পিজ্জার স্বাদে। প্রথমেই বলি, cheese খুবই কম এবং এই একটা কথাতেই হয়ত অনেকের মনে খুঁত খুঁত শুরু হয়েছে! কিন্তু ঘাবড়ানোর কিছুই নেই, pizza র overall taste নিয়ে আলোচনা এখনও বাকি। Topping এর item গুলো বেশ লোভনীয় এবং মুখে দিলে একদম ঠিকঠাক ফিলিং আসছে। সবজি বলতে যা ছিল, তা মোটামুটি টাটকা বলেই মনে হল। আর চিকেন সসেজের কথা বলতে গেলে, আরো একটু ভালো করা যেত আর পরিমানে বাড়ানো যেত, এক কথায় ঠিকঠাক ফিলিংসটা আসল না। আর smokey flavour টা একদম পর্যাপ্ত, না বেশি-না কম। সাথে TANDOORY CHEESE MASALA টেস্টটাও ঠিকঠাক ছিল। কিন্তু কিছু কিছু PORTION-এ টকটক ভাবটা বেশি পড়ে গেছে বলেই মনে হল। BOTTOM এর ব্রেড একটু হার্ড, যেটা আরো বেশি SOFT হওয়ার দরকার। আর খাওয়ার 5 মিনিট পরে মুখে একটা COLGATE COLGATE ফিলিং আসছিল, কেন ঠিক বুঝলাম না। ওভার অল টেস্ট এবং কোয়ালিটি রেটিং দিতে গেলে আমি একটু কম দেব, কারণ EXPECTATION আমার আরেকটু বেশি ছিল।
(2.9 out of 5)
⭐⭐⭐
last piece of love

আর বাই দা ওয়ে, যদি তোমরা আর্টিকেল পড়ে নিজেরা অর্ডার করতে চাও, তাহলে নির্দ্বিধায় করতে পারো। আর তোমার এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারো আমার সাথে মানে, পেটুক দাদার সাথে এবং তুমি পেতে পারো আমার সাথে লাঞ্চ খেতে যাওয়ার সুযোগ।

Last Water of Mouth

শেষ টুকরোটা খেতে খেতে ভাবছিলাম যে, সত্যি কি ভাল লাগলো oven story র smoked chicken sausage pizza with tandoori cheese masala??
ওহ, ভালো কথা! পিজ্জার দামই তো বলা হয়নি। ওটার দাম ছিল ₹383.00/- এবং সাইজ 11” diameter। আমার কাছে 150 টাকার কুপন ছিল, তাই দাম পড়েছে 226.00 টাকা। অতএব, এই দামে পিজ্জা খাওয়ার অভিজ্ঞতা আজ তোমাদের বললাম। তবে খেতে খেতে ultimately যা বুঝলাম যে, নেক্সট টাইম আবার অর্ডার দেওয়া যেতে পারে, কিন্তু অবশ্যই অন্য ফ্লেভার।
হ্যাঁ, তবে অর্ডার দেওয়ার আগে 10 মিনিট ভাববো। সব মিলিয়ে Oven Story র সমগ্র ব্যবস্থাপনাকে গড় রেটিং দিতেই হচ্ছে শেষমেশ।
(3.8 out of 5)
{ডেলিভারি বয়ের জন্য একটা বিশাল রেটিং পেল ovenstory}
⭐⭐⭐⭐
Oven Story coupon code give away for our first reader : GPAOVENVU9T1**

**আর্টিকেলের প্রথম দর্শকের জন্য একটি সারপ্রাইজ রইল সবার শেষে। কুপন কোড সর্বপ্রথম ব্যবহারকারীর জন্য একবারই উপলব্ধ থাকবে। 15ই জুনের আগে এই কোডটি উক্ত কোম্পানির শর্তানুযায়ী ব্যবহারযোগ্য থাকবে।

Comments

Popular Posts