Breakfast Story with Bengali Boy
![]() |
| Breakfast |
বেশিরভাগ মানুষকে আমি দেখেছি শুধু একটাই কথা বলতে, ‘ভাতে মাছে বাঙালি’। আপনি কি বাঙালি হয়ে এই কথাটা মেনে নেবেন? আমি তো একদম মানতে পারছি না। বাঙালিরা কি শুধু মাছ ভাত খায় নাকি? দাদা আগে একবার বাঙালিদের ঘরে তো আসুন।
আমি নিরীহ অলস মানুষ, বেশি বিতর্ক পছন্দ করি না, তবে বাঙালি নিয়ে কিছু বলা যাবে না বাপু। হ্যাঁ, এটা ঠিক, সপ্তাহে ৭ টি মধ্যাহ্নের মধ্যে ৬ টিতেই বাঙালিদের পাতে পেটি-গাদা বা মুড়ো-লেজ পড়ে না, এটা খুব কম দেখা যায়। কিন্তু, তা বলে শুধু ভাত-মাছ খাই, আর কিচ্ছু খাই না... তেমনটা তো নয়। এই দেখুন না, প্রাতঃরাশের কথা যদি বলি, তাহলে কি না কি উঠে আসবে তার নেই ঠিক। আরে দাদা, আমরা তো ডিমের ওমলেট করলেও, তা দশদিন দশরকমের হয়। তাই এরকম একটা বদনাম মেনে নেওয়া যায় না, বুঝলেন কিনা!
প্রাতঃরাশের কথা যখন উঠলো, তখন অবশ্যই করে জানাতে হচ্ছে তোমাদের পেটুক দাদা আজ কি খেল প্রাতঃরাশে। নাহ, চা-বিস্কুট দিয়ে ঠিক মন ভরে না, খান-আষ্টেক বিস্কুট খেলে যদিও বা পেটটা ভরে, কিন্তু ওতে করে সারাদিন জিভটা নিশপিশ করে। তাই চায়ের পরে একটু ‘টা’ তো লাগবেই। আজকে আমার সেই ‘টা’ কি ছিল সেটা বলছি। কিন্তু, এখন যে গ্রীষ্মকাল আর এখন যে আম গাছে আম থাকবে সেটাই স্বাভাবিক।
যদিও এই বছর আমাদের সামনের গাছে গুনে গুনে ৩ টে আম হয়েছে। হয়তো বা আম্ফান কিংবা ইয়াশের দয়ায় একটু বেশিই দুর্বল হয়েছে। তবে বাড়ির সামনে ফলওয়ালার ডাক কিন্তু একদমই কমেনি। তাই, নিত্যদিন এই লকডাউনের সময়তেও আমের অভাব ঘরে হয়নি। আজ সকালে আমিও এই আম পূজোই করলাম আরকি! মায়ের হাতে বানানো গরম জলে ধোয়া আটার রুটি, হিমসাগর আর কালাপাহাড় আম, সাথে কাঁঠালি কলা ও যেটা না হলেই নয়, অড়হর ডাল। ব্যস, জমজমাটি প্রাতঃরাশে পেট মুখ একাকার।
![]() |
| Breakfast and Study |
আরেকটা ছোট্ট জিনিসের কথা না বললেই নয়, সেটা হলো একটা ইন্ডাকশান ওভেন। ভীষণ সুন্দর এবং কার্যকর একটি ওভেন আপনি পাবেন যথাযথ দামে এবং এটি অত্যন্ত টেকসই ও স্বল্প বিদ্যুৎব্যয়ী। বাজারে বিভিন্ন কমদামি ইন্ডাকশান আপনি পেয়ে যাবেন। তবে আমার অভিজ্ঞতা অনুসারে এই ওভেনটি অন্যান্য ওভেনের থেকে দীর্ঘস্থায়ী। আমার নিজের অভিজ্ঞতা থেকেই আপনাদের জানাচ্ছি। আপনি চাইলে অবশ্যই এই ইন্ডাকশন ওভেনটি ব্যবহার করতে পারেন। নিচের order now অপশন থেকে কিনলে আপনি পাবেন সমগ্র দামের উপর আকর্ষণীয় ছাড়।
| Prestige Induction Cooktop Pic 6.1 V3 2000 Watts - Black |
**একটা গোপন কথা তোমাদের বলছি শেষে। আমার না ওই সময় অনলাইন ক্লাস চলছিল, সেই ফাঁকেই খেতে শুরু করে দিয়েছি। তোমরা কিন্তু আবার আমার স্যারকে বলে দিও না😅।




Comments
Post a Comment